সমঝোতার পরও সংঘর্ষের শঙ্কায় থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Share the post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যকার সংঘাতের ঘটনায় বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে বৈঠকের পর সমঝোতা হয় বিবদমান পক্ষগুলোর মধ্যে। সবাই মিলে একসাথে রাজনীতি করার বিষয়ে একমত হয়েছেন সব গ্রুপের নেতারা।

এরপর রাতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের তুলে দিতে আসে প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ।

সকল হলের সার্বিক পরিস্থিতি পর্যাবেক্ষণের পর রাত ১২ টার দিকে প্রত্যেক পক্ষের কর্মীদের পুলিশের পাহারায় হলে তুলে দিতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এসময়ও বিবদমান পক্ষগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। সোহরাওয়ার্দী হলে সিক্সটিনাইনের কর্মীদের তোলা নিয়ে প্রশ্ন তুলে বিজয়ের কর্মীরা। এসময় ছাত্রলীগের অন্যসব গ্রুপের নেতারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]