সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

Share the post

পাকিস্তানের টালমাটাল পরস্থিতিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইমরান খান।পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিটে টুইটারে ইমরান খান বলেন, ‘আমি আগামীকাল (শুক্রবার) মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছি। আমাদের সংসদীয় কমিটির বৈঠকও ডাকা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেব।’

তিনি আরও বলেন, ‘জাতির কাছে আমার বার্তা—আমি সব সময়েই পাকিস্তানের জন্য শেষ বল পর্যন্ত খেলেছি, এবং ভবিষ্যতেও খেলবো।’

এর আগে গতকাল সরকারের আইনবিষয়ক টিমের বৈঠকে ইমরান বলেছিলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নেব। পিটিআই যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেব না।’

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে বিরোধীদলগুলো স্বাগত জানালেও ক্ষমতাসীন দল একে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]