সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচর জমি বিরোধে পাল্টা -পাল্টি হামলায় দু’পক্ষের আহত-৬

Share the post

জামসেদ আলম,সন্দ্বীপ প্রতিনিধি : সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচর আদর্শ মার্কেট সংলগ্নে জমি বিরোধের জের ধরে পাল্টা -পাল্টি হামলায় দু’পক্ষের সাতজন আহত হয়।মঙ্গলবার সকালে এ পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটে।এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করায় সেখানে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।হামলায় মারাত্মকভাবে আহত জয়নাল(৬২) কে উড়িরচর স্বাস্থ্য ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী হাসপাতালে প্রেরণ করে অন্য জন জামাল বেপারী(৩৭) কে বাহিরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।অন্য পাঁচজন উড়িরচর চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে কাজল বেগম ও সুজন মাঝি মধ্যে জমি নিয়ে দীর্ঘ সময় বিরোধ চলে আসছে।এ বিরোধ নিয়ে সামাজিকভাবে বৈঠক হয়েছিল কিন্তু সমাধান মিলেনি।পরবর্তীতে নদী গর্ভে বাড়ি হারিয়ে যখন নিজাম অসহায় হয়ে পড়ছে ঠিক তখন কাজল বেগমের স্বামী ও সুজন মাঝি এ জমিতে থাকার অনুমতি দিলে গত চার বছর যাবত সেখানে বসবাস করে আসছে নিজাম।কিছুদিন আগে এই বাড়ি হতে নিজাম কে সরে যেতে বললে অভাব অনটনের কারনে সেই সরে যেতে পারিনি।এই সম্পর্কে জমি মালিক দাবী কারি কাজলের স্বামী বলেনঃ- আমি গত ছয় মাস যাবত জমি ছাড়ার জন্য বলেছি কিন্তু সেই কিছুতে উঠছে না।তাই আজকে জমি ছেড়ে যেতে বললে আমার উপর সুজন মাঝি ও নিজামের নেতৃত্বে হামলা করে।পাল্টা পাল্টি হামলায় অংশ নেওয়া দ্বিতীয় পক্ষের নিজাম -কেঁদে কেঁদে বলেন আমার বাড়ি যখন নদী গর্ভে বিলীন হয়ে অসহায় অবস্থায় কলনির পাড়ে থাকি তখন সুজন মাঝি আমাকে এখানে আশ্রয় দিয়েছে।আমাকে হঠাৎ ছেড়ে যেতে বললে আমি চলে যেতে ব্যবস্থা নিচ্ছি।আমাকে কিছু সময় দেওয়ার অনুরোধ করছি।কিন্তু সময় না দিয়ে আজ আমার বাড়ি ভাংঙ্গচুর করতে আসলে আমি বাঁধা দিলে তারা আমার উপর হামলা চালিয়েছে।এ সম্পর্কে উড়িরচর পুলিশ পাড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেনঃ-আমি যতটুকু জানি জাকির নামে ব্যাক্তিটা দীর্ঘ সময় এই জমিতে বসবাস করে আসছে কিন্তু সন্দ্বীপে তার আরেকটা বাড়ি থাকায় সেখানে চলে যাওয়ার পর এই জমিতে ক্যাটেকার হিসেবে নিজাম কে থাকতে দেয়।কিন্তু নিজামকে জমি ছাড়তে বললে সেই না উঠায় এ দ্বন্দ্বের সুত্রপাত হয়েছে।দ্বন্দ্বের খবর পাওয়া মাত্রই দ্রুত সময়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় যারা জড়িত থাকুক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।আহত অন্যরা হলেন১.কামরুল (৩২),২.সাকিল(১৮),৩.সুজন মাঝি (৬০),নিজাম(৪৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]