সন্ত্রাসী ও চাঁদাবাজদের শক্ত হাতে প্রতিহত করা হবে : সমন্বয়ক মাহিন

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো চলমান রয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী নওগাঁ জেলাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে- এমন তথ্য পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদি আবারও প্রয়োজন হয় ছাত্রসমাজ একত্র হয়ে এসব সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রতিহত করবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নওগাঁ সদর এটিএন মাঠে গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে সভায় তিনি এসব কথা বলেন। মাহিন সরকার আরও বলেন রাষ্ট্রৈর কাঠামো সঠিকভাবে পুনর্গঠন করতে না পারলে বিপ্লবের ইতিহাস একটি রাজনৈতিক দখল করে নেবে। ইতোমধ্যে একটি দল তাদের সঙ্গে আপস করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এছাড়াও আমাদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছাত্রসমাজ কখনোই অন্যায়ের সঙ্গে আপস করবে না। ফ্যাসিস্টদের সকল পথ রুদ্ধ করে দেওয়া হবে।ফ্যাসিস্ট শেখ হাসিনা শত শত মানুষকে গুম করেছিলেন। আয়নাঘরে রেখে নির্যাতন করেছেন। এখনো অনেকে গুম হয়ে আছেন। এই ঘটনাগুলোর মূল কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। এমন ঘটনার আর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দায়িত্ব ছাত্রজনতার। ফ্যাসিস্ট হাসিনার মতো আর কোনো হাসিনা যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসে ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে ছাত্র-জনতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]