সংস্কার করে লালদিঘীকে নান্দনিক রূপে গড়ে তোলা হবে : সুজন

Share the post

 চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন সিটি কর্পোরেশর কাজ হচ্ছে নগরবাসীর সেবা দেয়া। অথচ এখন প্রত্যেক জায়গায় নগরবাসী সেবা বঞ্চিত হচ্ছেন। এর মূল কারণ অব্যবস্থাপনা। এখন সময় এসেছে এহেন ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসার। তিনি আজ রোববার বেলা সাড়ে ৫টায় নগরীর লালদীঘি পাড় পরিদর্শনকালে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন এক সময় বিকাল হলেই লালদিঘীতে মানুষের ঢল নামতো। লালদিঘীর সৌন্দর্য্যের পাশাপাশি বিপুল সংখ্যক নরনারী প্রতিদিন হাটাহাটি করতে আসতো এখানে। সময়ের ব্যবধানে লালদিঘীটি এখন জনসাধারনের চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।চসিকের আটজন মালী থাকা সত্বেও অপরিস্কার এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক সুজন।

তিনি কাল থেকেই লালদীঘির রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিতদের কর্মবন্টনের জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন। তিনি দ্রুত সময়ের মধ্যে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। এছাড়া লালদিঘীকে সংস্কার করে নান্দনিক রূপে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে বলে জানান। পরে প্রশাসক হযরত আমানত শাহ (র.) মাজারস্থ বদর পুকুর পরিদর্শন করেন। বদর পুকুরের ঐতিহ্য রক্ষায় এটিকে টিকিয়ে রাখতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বদর পুকুরের পানি পরিস্কার ও চলাচল রাস্তা সৃষ্ট জটিলতা নিরসনে ওয়ারিশদেরকে সাথে নিয়ে বৈঠকের উদ্যোগ নেয়ার কথা জানান প্রশাসক। এ সময় স্থপতি আশিক ইমরান, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, ওমর আবদুল্লাহ, মহিউদ্দিন শাহ, জানে আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]