সংবাদ প্রকাশের জেরে নরসিংদীতে সাংবাদিককে হত্যার হুমকি

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে বালু খেকোদের বালু উত্তোলনের ঘটনায় “মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলন গ্রামবাসী আতঙ্কে” শিরোনামে সংবাদ প্রকাশের পর সাংবাদিক সফিকুল ইসলামকে হত্যার হুমকি দেয় স্থানীয় বালু খেকোরা।সাংবাদিক সফিকুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা অ্যাফেয়ার্স এর রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং রায়পুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের একজন সক্রিয় সদস্য।
এ ব্যাপারে শনিবার (২৬ জুলাই) সাংবাদিক সফিকুল ইসলাম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নম্বর- ১৪৩৮।জানা যায়, গত ২১ জুলাই ঢাকা থেকে  প্রকাশিত দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা অ্যাফেয়ার্সে ‌”মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলন, গ্রামবাসী আতঙ্কে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে বালু খেকোরা সাংবাদিক সফিকুল ইসলামকে বিভিন্নভাবে অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার পর তিনি স্থানীয় সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অবগত করে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]