শ্রীপুর পৌর নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী করোনায় মারা গিয়েছে।

Share the post

আব্দুল আহাদ :গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের বিএনপি দলীয় প্রার্থী,এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্ল্যাহ শহীদ , করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইনা লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছে( ৪৯) বছর। আজ ০৯ ডিসেম্বর ২০২০ ইং (বুধবার) বেলা ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি বিএনপি’র কেদ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু নিশ্চিত করেছেন। শহিদুল্লাহ শহিদ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউ’তে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি করানায় আক্রান্ত হন। এরপর তাকে সেখান থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার আরোও অবনতি ঘটে এবং আজ সকাল তিনি মারা যান। শহিদুল্ল্যাহ্ শহিদ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মাওনা চৌরাস্তা এলাকার মো. হাজী ইয়াকুব আলী মাষ্টারের ছেলে। গাজীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হাসান বেপারী বলেন, করোনা সহ শারীরিক নানাবিধ জটিলতায় বেশ কিছুদিন ধরেই তিনি ঢাকার উত্তরার হাইকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি ওই হাসপাতালের চিকিৎসক গোলাম রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। তার মত্যুতে দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরোও বলেন, অসুস্থতার কারনে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত ১লা ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে পারেননি স্বশরীরে। তার পক্ষে দলের নেতা কর্মিরা মনোনয়নপত্র জমা দেয়। পরে, ৩রা ডিসেম্বর বাছাই পর্ব তার মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ বলে ঘোষণা দেয়। অসুস্থতার কারনে তিনি প্রচারে না আসতে পারলেও এবারের পৌর নির্বাচনে মেয়র পদে তিনি ছিলেন আলোচিত শক্ত প্রার্থি। অল্প বয়সে শহিদুল্লাহ শহিদের আকস্মিক অনাকাক্ষিত হঠাৎ মত্যুতে শ্রীপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, আগামি ২৮ ডিসেম্বর এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে যে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]