শীর্ষস্থান হারালেন সাকিব

Share the post

তিন বছরেরও বেশি সময় পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংঙ্কিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে উঠে বসেছিলেন সাকিব আল হাসান। তবে সিংহাসনে খুব বেশি সময় বসা হলো না। টি-টোয়েন্টি র‍্যাংঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশি এই তারকা।

গত অস্ট্রেলিয়া সিরিজ শেষে প্রকাশিত র‍্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠে বসেছিলেন সাকিব। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। হিংহাসন হারাতে হলো সেই কারণেই। সাকিবকে হটিয়ে শীর্ষে উঠে বসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

নবির রেটিং পয়েন্ট অবশ্য বাড়েনি। এই সময়ে আফগানিস্তান টি-টোয়েন্টিই খেলেনি। তবে নিউজিল্যান্ড সিরিজে সাকিব ভালো পারফরম্যান্স করতে পারেননি বলে তার রেটিং কমেছে। অদল-বদলটা হয়েছে সেই কারণেই।

নিচে নেমে যাওয়া সাকিবের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২৭৫। মোহাম্মদ নবির রেটিং ২৮৫। অলরাউন্ডার ক্যাটাগরির সেরা দশে ওঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩০ রেটিং নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আছেন ঠিক দশ নম্বরে।

ব্যাটিং র‍্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন তিনি। তরুণ ওপেনার নাইম শেখ উঠে এসেছেন ২৪ নম্বরে। বাংলাদেশি বোলারদের র‍্যাংঙ্কিং উন্নতি হয়েছে। মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে। তরুণ স্পিনার নাসুম আহমেদ এক লাফে ২৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫তম অবস্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]