শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পরিস্থিতি তৈরি হয়নি: শিক্ষামন্ত্রী

Share the post

দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি।

রোববার (১৫ মার্চ) দুপুরে গুলিস্থানের মাওলানা ভাসানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি বলেন, স্কুল বন্ধ হবে কি, হবে না সেটাও একটা ব্যাখ্যা থাকতে হবে। তবে আমাদের এখানে তো স্থানীয় পর্যায়ে কোন সংক্রমণ নেই। বিদেশ থেকে সংক্রমণ নিয়ে আসা আমরা বন্ধ করার চেস্টা করছি।

তিনি বলেন, যদি কখনো স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হলে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেবো। কিন্ত এখন পর্যন্ত স্কুল বন্ধ করার মতো কোন কারণ ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

K English Nest Canada স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Share the post

Share the postবাচ্চাদের Native Speaker এর মতো করে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্যে প্রথম ২০১৮ সালে গড়ে তুলেছিলাম Kids Club. সেই সময় বাচ্চা এবং অভিভাবকদের অসীম আগ্রহ, আমাকে উৎসাহিত করেছে এই ধারাকে অব্যাহত রাখতে। ২০২২ সালে কানাডা যাওয়ার পর এবং সেখানে স্কুলে কাজ করার মাধ্যমে Native Speaker এর মতো কথা বলার গুরুত্ব আরও বুঝতে পারলাম। […]

পুঁজি বাজারে সাফল্যের চাবিকাঠি

Share the post

Share the postশেয়ার বাজারে সফলতার জন্য প্রয়োজন বিনিয়োগ শিক্ষা, আর এর জন্য প্রয়োজন অধ্যবসায়। আমাদেরকে পুঁজি বাজারে সফলতা পেতে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ, পজিটিভ ইন্ডিকেটর ও পুঁজি বাজারের শৃঙ্খলার নীতি সম্পর্কে জানতে হবে। আর এই জ্ঞান আহরনের জন্য স্বশিক্ষার কেনো বিকল্প নাই, এছাড়াও সাহায্য নিতে পারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুলোর ও বই পুস্তকের। পুঁজি বাজারের উত্থান ও […]