শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন ও বৈষম্য দূর করার দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বেসরকারি (স্কুল ও মাদ্রাসা) পরিবার এ মানববন্ধনের আয়োজন করেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার দুই শতাধিক শিক্ষক শিক্ষিকার অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দফতরে স্মারকলিপি পেশ করেন।

বক্তরা মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করন জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষ সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। তারা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব ৯৭ ভাগ হলেও সব সরকারের সময় তারা বঞ্চিত হচ্ছেন। পক্ষান্তরে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]