শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় দেওয়ানহাট মোড়ে অবস্থান অবস্থান কর্মসূচী।

Share the post

চট্টগ্রাম সংবাদ : সকালে নগরের দেওয়ানহাট মোড়ে ছাত্র ও যুব স্কোয়ার্ডের উদ্যোগে বিএনপির বিভাগীয় সমাবেশের নামে নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.ই.এস কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গনি আলমগীর।

তিনি বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য। আজ কোথাও বিএনপি-জামায়াত বিভাগীয় সমাবেশে নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত।
সুতরাং সাবধান হয়ে যান, চট্টগ্রামে শান্তি -শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবেন না।

চট্টগ্রামে মানুষ খুবই শান্তিপ্রিয়, কিন্তু গর্জে উঠলে দাবিয়ে রাখা যায় না।সমাবেশের নামে পুলিশের ওপর হামলা করবেন, গাড়ি ভাংচুর করবেন, মানুষের জানমালের ক্ষতি করবেন-তখন কিন্তু ছাড় দেওয়া হবে না।নগর ছাত্রলীগ সহ-সম্পাদক সৈয়দ আনিসুর রহমানের সভাপতিত্বে ও ডবলমুরিং থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হায়দারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন নগর ছাত্রলীগ সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, ১২নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগ সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন,২৫ রামপুর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাবেদ রহিম মুন,এম.ই.এস কলেজ ছাত্রনেতা ইউছুপ আলী বিপ্লব,ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী,মারুফ মির্জা,সদরঘাট থানা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক আব্দুল মনির,ডবলমুরিং থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক অনি মজুমদার,ক্রীড়া সম্পাদক হাবীব আদনান মন্টু,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শফিকুর রহমান রবিন,সদস্য নিলয়,সদরঘাট থানা ছাত্রলীগের সদস্য ইয়াসিন আরাফাত,২৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন লাবিব,২৩, ২৪,২৭ ও ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]