শিক্ষা উপমন্ত্রীর জন্মদিন আজ

Share the post

চট্টগ্রাম সংবাদ : আজ ২৬ জুলাই (সোমবার) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের শুভ জন্মদিন। ১৯৮৩ খ্রিষ্টাব্দের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড়ছেলে নওফেল।

২০১০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাবার পক্ষে কাজ করে থেকে নওফেলের রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১/১১ সময় লন্ডনে অবস্থান করে বিদেশি আইনজীবী ও অর্থনীতিবিদদের একত্রিত করে শেখ হাসিনাকে মুক্তির আন্দোলনের মাধ্যমে দেশের বাইরে জনমত তৈরির ভূমিকা রেখেছেন এই চৌকস রাজনৈতিক ব্যক্তিত্ব।

২০১৪ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগের ৭১ সদস্যের নগর কমিটির নির্বাহী সদস্য করা হয় তাকে। যুক্ত ছিলেন যুব লীগের রাজনীতির সাথে। ২০১৬ খ্রিষ্টাব্দে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মহিবুল হাসান চৌধুরী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ২৮৬নং (চট্টগ্রাম-৯) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সরকার গঠন করা হলে মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। সফলভাবে এ গুরু দায়িত্ব পালন করছেন রাজনৈতিক জগতে তারুণ্যের এই প্রতিনিধি।

রাজনীতির বাইরেও ঢাকা বারের আইনজীবী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সদস্য এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির সঙ্গেও রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]