শিক্ষার্থীদের ভালোবাসায় টাঙ্গাইলের দেয়ালচিত্রে সাংবাদিক নওশাদ রানা সানভীরের ছবি

Share the post
 সাইদুর রহমান রিমন: বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা প্রায়ই সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হতেন বলে আমরা তাদের সাংবাদিক বিদ্বেষী বলেই ধরে নিয়েছি। কিন্তু কোনো কোনো মিডিয়ার দালালির মাত্রাটা কি আসলেই সহনীয় পর্যায়ে ছিল? বেশ কিছু পত্রিকা তো রীতিমত অতিউৎসাহী সরকারি লিফলেটে পরিণত হয়েছিল। আমাদের দেশের প্রকৃত তথ্যটুকু জানতেও বিবিসি আর আলজাজিরার দিকে তাকিয়ে থেকেছেন মানুষজন। এখন বাঁচার জন্য গণমাধ্যমের কেউ কেউ বলতে চান, সরকারের চাপের কারণেই শিক্ষার্থী আন্দোলনের খবর ব্ল্যাকআউট করতে হয়েছে। এটা মোটেও ঠিক নয়, পুরোটাই ভুয়া। কোনো নিয়ন্ত্রণ আরোপ ছাড়াই দলবাজ মালিক-সম্পাদকরা সরকারের সেরা দালাল হওয়ার প্রতিযোগিতায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছিলেন। তারা জনগণের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট প্রচারণার ঠিকাদার হিসেবে জঘন্য ভূমিকা পালন করেছেন। অথচ দালাল গণমাধ্যমগুলো অদ্যাবধি অনুশোচনা পর্যন্ত  প্রকাশ করেনি, তার মানে পক্ষপাতদুষ্ট, দালালি মার্কার সাংবাদিকতার অপকর্ম তারা অব্যাহত রাখবেন।
যাই হোক, শিক্ষার্থীরা যে গণমাধ্যম বিরোধী নয় তা যমুনা টিভিকে ভালোবাসা দিয়ে যেমন বুঝিয়ে দিয়েছে, তেমনি ঢাকার বাইরেও সে নজির দেখতে পাচ্ছি। টাঙ্গাইলে দৈনিক দেশবাংলার স্টাফ রিপোর্টার নওশাদ রানা সানভীর ছবি দেয়ালে দেয়ালে অংকন করে শিক্ষার্থীরা তাদের ভালোবাসার জানান দিয়েছে। সাংবাদিক হিসেবে সানভীকে ছাত্র জনতা তাদের আন্দোলনের পাশে পাওয়ার কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি। বাস্তবে আমরা অনেকে অবদান না রেখেই গলা বাড়িয়ে ফুলের মালা নিতে চাই, তাতে কি আর সম্মান মিলে? পাওয়া যায় কি আন্তরিকতা অভিনন্দন জানাচ্ছি প্রিয় সানভীকে, ধন্যবাদ জানাই  জনগণের পক্ষে থাকার সাংবাদিকতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]