শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর ইনচার্জের পদত্যাগ

Share the post

মোঃখায়রুল ইসলাম হৃদয়,মুন্সীগঞ্জ প্রতিনিধি:শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর ইনচার্জ সবিতা রানী ওঝা পদত্যাগ করেছেন। নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার সকাল দশটায় একাডেমিক ভবনের সামনে ইন্সট্রাক্টর ইনচার্জ সবিতা রানী ওঝা ও হাউস কিপার হামিদা বেগমের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করে নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেয়া হয় না। জোরপূর্বক শিক্ষার্থীদের দিয়ে ইনচার্জ ব্যক্তিগত কাজ করান। অতিথি শিক্ষক এর মাধ্যমে ১২টি করে ক্লাস নেয়ার কথা থাকলেও সেই অনুযায়ী ক্লাস হয়না অথচ অতিথি শিক্ষকদের বরাদ্দকৃত ৩ লক্ষ টাকা সে আত্মসাৎ করেছে।

এছাড়াও নারী শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে ইনচার্জ সবিতা রানী ওঝা এবং হাউসকিপার হামিদা বেগমের বিরুদ্ধে।এ সময় শিক্ষার্থীদের চাপের মুখে দুপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সবিতা রানী ওঝা। অন্যদিকে হাউস কিপার হামিদা বেগম প্রতিষ্ঠানে ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]