শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার এবং সারা দেশে সাংবাদিকদের ওপর চালানো নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শাহজাদপুরের কর্মরত সাংবাদিকরা এই কর্মসূচি পালন করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক আবুল কাসেম এবং সঞ্চালনা করেন সাংবাদিক ওমর ফারুক।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শফিউল হাসান চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাগর বসাক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সবুজ হোসেন রাজা প্রমুখ।
বক্তারা বলেন, দেশে সাংবাদিকরা দায়িত্ব পালনকালে হামলা, মামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। সর্বশেষ মাত্র দুই দিন আগে দিবালোকে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান বক্তারা। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও জোর দাবি তোলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]