শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করলেন মেয়র মুজিব

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধিঃ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করলেন মেয়র মুজিব সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ১৪টি মন্ডপে অনুদানের নগদ টাকা প্রদান করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সোমবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় স্ব-স্ব মন্ডপের হিন্দু নেতাদের হাতে টাকাগুলো তুলে দেয়া হয়। এ উপলক্ষে মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কাউন্সিলর সালাউদ্দিন সেতু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, কাউন্সিলর রাজবিহারী দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ। এসময় প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু, কাউন্সিলর নুর মুহাম্মদ, কাউন্সিলর ইয়াসমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার ও সচিব রাসেল চৌধুরীসহ বিভিন্ন মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ১১টি মন্ডপ এবং তিনটি সংগঠনকে ২০ হাজার করে নগদ অর্থ প্রদান করেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]