শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভুঞা কে বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়

Share the post

সাহাব উদ্দিন ভূঁঞা,ফেনী: ফেনী সদরের শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম ভূঞাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। চিঠির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু শর্শদী ইউপি চেয়ারম্যান মো. জানে আলম ভূঞার বিরুদ্ধে ফেনী জেলার গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি সরবরাহের নিমিত্তে ধার্যকৃত তারিখে দরপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ে একজন দরপত্রদাতাকে অপরহরণ ও মারধরের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু জানে আলম ভূঞাকর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে তার স্বীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]