শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে  ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত 

Share the post
মোঃ আমির হোসেন জেলা প্রতিনিধি শরীয়তপুর: শরীয়তপুর জেলার দাদপুর ভাষানচরের কীর্তিনাশা নদীতে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীরে ভিড় জমে হাজারো মানুষের। ঢাক-ঢোলের তালে তালে বৈঠা চালনা আর দর্শকদের উল্লাসে পুরো নদীপাড় মুখরিত হয়ে ওঠে আনন্দে।
প্রতিযোগিতায় অংশ নেয় শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলার অসংখ্য মাঝি দল। বিশাল নৌকায় বৈঠা হাতে তরুণ ও অভিজ্ঞ মাঝিরা সমানতালে ছন্দ মিলিয়ে বৈঠা চালান। বৈঠার শব্দ, পানির ছিটা আর দর্শকদের চিৎকার—সব মিলিয়ে প্রতিযোগিতা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।
নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে অস্থায়ী হাটবাজার। স্থানীয় পিঠা-পুলি, ঝালমুড়ি, ফুচকা ও বিভিন্ন খাবারের দোকান জমে ওঠে। শিশু-কিশোরদের জন্য খেলনা ও বেলুন বিক্রেতারাও ভিড় করেন মেলায়। শুধু শরীয়তপুর নয়, আশপাশের জেলাগুলো থেকেও হাজারো মানুষ ভিড় করেন এ আয়োজনে।
আয়োজকরা জানান, নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এ আয়োজন করা হয়।
দর্শনার্থীরা বলেন, নৌকা বাইচ আমাদের গ্রামীণ জীবনের প্রাণের উৎসব। এ আয়োজন মানুষকে একত্রিত করে, সৃষ্টি করে মিলনমেলার পরিবেশ।
দিনভর প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও আরও বড় পরিসরে এই ঐতিহ্য ধরে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শরীয়তপুরের  চিডারচরে শিয়ালের আক্রমনে  স্কুল শিক্ষার্থী আহত 

Share the post

Share the postমোঃ আমির হোসেন জেলা শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের পদ্মানদীর মাঝে অবহেলিত জনগোষ্ঠীর চরাঞ্চল সীডল্যান্ট খ্যাত  চিডারচরে   শিয়ালের কামড়ে এক স্কুল ছাএ আহত হয়েছেন। সারজমিনে জানা গেছে কুন্ডেরচর ইউনিয়নের চরাঞ্চলের  আঃ মান্নান মল্লিকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ  আমিনুর খলিফার ছেলে প্রথম  শ্রেনীর ছাএ সামিল (০৭) আজ বুধবার  বিকাল ০৩ টার […]

আইসিইউ বেডে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, চিকিৎসার সহযোগিতা চায় অসহায় শিমুলের পরিবার!

Share the post

Share the postমোঃ আমির হোসেন শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলাই বেপারীর কান্দি নিবাসী আমজেদ শিকদারের ছেলে মোঃ শিমুল(১৬) সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ বেড নং ১১ তে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। গত ১৮/০৯/২৫ তারিখে  মোঃ শিমুল একটি ভয়াবহ মোটরবাইক  দূর্ঘটনার শিকার হয়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়। অসুস্হতার মারাত্নক অবস্হায় ০১/১০/২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল […]