শরণখোলায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Share the post

মোঃ নাজমুল ইসলাম,শরণখোলা প্রতিনিধিঃ পুলিশই জনতা, জনতাই পুলিশ,মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র,এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট জেলার শরনখোলা থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ শে অক্টোবর ) সকাল ১০ টায় শরনখোলা থানা চত্বরে উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরনখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন। উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আকন আলমগীরের পরিচালনায় বক্তব্য রাখেন শরনখোলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরনখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, ৪ নং সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান এম সাইফুল ইসলাম খোকন,সাবেক চেয়ারম্যান এম এ রশিদ আকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুল ইসলাম টিপু, ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ওয়াদুদ আকন,গোলাম মোস্তাফা মধু,শরনখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি বাবুল দাস,সভাপতি ইসমাইল হোসেন লিটন সহ বীর মুক্তিযোদ্ধাগন,শরনখোলা থানার কর্মকর্তাগন, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধি ও সাধারণ জনতা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা ও উৎসাহ যোগাতে কাজ করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় মাদক, জুয়া,নারী নির্যাতন বন্ধে সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। বিশেষ অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে মাদক, জুয়া,নারী নির্যাতন ও সন্ত্রাসী কার্যক্রমসহ পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সকলকে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানাতে হবে। কোন জায়গায় অপ্রিতিকর কোন কিছু উপলব্ধি করলে সাথে সাথে পুলিশের সরকারি ফোন নাম্বারে জানানোর জন্য পরামর্শ দেন তিনি। এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। শরনখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন পুলিশই জনতা জনতাই পুলিশ এই বিষয়টি কমিউনিটি পুলিশিং কমিটি এবং পুলিশকে মাঠ পর্যায়ে সাধারণ জনগণকে বুঝাতে হবে, যেখানেই সমস্যা মনে হয় সেখানেই সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে মাদক, জুয়া, নারী নির্যাতন বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে,তিনি জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটি ও সাধারণ জনতার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]