লালমনিরহাটে পানি নিষ্কাশন নালা বন্ধ ৮০ বিঘা জমির ফসল পানির নিচে

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: লালমনিরহাটে পানি নিষ্কাশন নালা বন্ধ করায় প্রায় ৮০ বিঘা জমির আমন ধানের ফসল চাষাবাদে অনিশ্চিত হয়ে পড়েছে। ঘন বৃষ্টির পানি নিষ্কাশনের নালাগুলো বন্ধ করে দেয়ায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকরা। ফসল বাঁচাতে নিরুপায় কৃষকরা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন।এলাকাবাসী জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বটতলা বাজারে পূর্ব পাশ হইতে নূরানী বাজার পর্যন্ত মকড়া ঢঢগাছ গ্রামটি কিছুটা নিচু এলাকা। গ্রামটির ৯০ ভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। এবার চলতি আমন মৌসুমে প্রায় ৮০ বিঘা জমিতে কৃষকরা আমন ধানের চারা লাগিয়েছেন। কিন্তু ঘন বৃষ্টির কারণে নিচু এলাকা (মকড়া ঢঢগাছ) পানি নিষ্কাশনের নালাগুলো মাটি দিয়ে ভরাট করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ৮০ বিঘা জমিতে কৃষকরা আমন ধানের চারা আজ কদিন ধরে পানির নিচে রয়েছে। পানি নিস্কাশনের অভাবে দিন দিন আমন ধানের চারাগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছ। বিপাকে পড়েছেন কৃষকরা। ফসল বাঁচাতে তারা কোন কুলকিনারা পাচ্ছে না।

নিরুপায় হয়ে ভুক্তভোগী কৃষক ও গ্রামবাসী স্থানীয় জনপ্রতিনিধির শরণাপন্ন হয়েও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেনি। ফলে তারা (১৬ আগষ্ট) সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন করেছেন। রোববার (২৯ আগস্ট) সদর উপজেলার কৃষি অফিসার ও মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপন সরেজমিনে গিয়ে জলাবদ্ধতা এলাকা পরির্দশন করেছেন।মকড়া ঢঢগাছ গ্রামের আমন চাষী খলিলুর রহমান মাষ্টার বলেন, পানি নিষ্কাশনের নালাগুলো মাটি দিয়ে ভরাট করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ কদিন ধরে পানির নিচে রয়েছে এলাকার আমন ক্ষেত। পানি নিস্কাশনের অভাবে দিন দিন আমন ধানের চারাগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছ।মকড়া ঢঢগাছ গ্রামের আমন চাষী জীবন রায় বলেন, পানি নিষ্কাশনের নালাগুলো বন্ধ রাখায় অনেক ফসল নষ্ট হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের নালাগুলো খোলা দেয়া না হলে এবার এলাকার আমন ফসল পানি খেয়ে ফেলবে।এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানা বলেন, ‘জলাবদ্ধতার বিষয়ে শুনেছি। ওই ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়াও স্থানীয় ভাবে খোঁজ খবর নিচ্ছি ও স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]