লালমনিরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ২ শিশু হল, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠুর রহমানের ছেলে সিয়াম (১৩) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৪)।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রকল্পে গোসল করতে নামে ৪ শিশু। এ সময় সেখানে থাকা বালুতে তলিয়ে যায় তারা। পরে দুজন উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিন পানিতে তলিয়ে যায়।
আশাপাশের কয়কজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ ভেসে ওঠে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় বলেন, দুটি শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে গেছে। এ বিষয় কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]