লালমনিরহাটের তিস্তা থেকে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় আ’লীগ অফিসে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা নদী থেকে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় স্থানীয় আওয়ামীলীগ অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ জানুয়ারী) রাত ৯টার দিকে বালু ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন জানান, তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছে ইউনিয়নের কয়েকজন বালু ব্যবসায়ী। ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বাধা দেয়ার কারণেই এ ঘটেছে। এ বিষয়ে রাতেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শেখ আসাদুজ্জামান রুবেল জানান, বালু সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন দুলু, ধর্ষণ মামলার আসামি জুয়েল হোসেন রিপন, সৈকত আহমেদ বাবুল ও পল্লী চিকিৎসক জাহাঙ্গীর হোসেনসহ ২৫-৩০ জনের একটি দল অফিসে অতর্কিত হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে কয়েকজন বালু ব্যবসায়ী বলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ও থানায় নিয়মিত বালু বিক্রির লাভের অংশ দিয়ে তিস্তা থেকে বাবু তোলা হচ্ছে। কিন্তু স্থানীয় ছাত্রলীগ বালু বিক্রির লাভের অংশ চাওয়ায় তাদের সাথে আমাদের মনোমালিন্য হয়। আর এ সুযোগে একটি পক্ষ আওয়ামীলীগ আফিসে হামলা চালিয়ে। লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]