লালপুরে পুলিশের নারী নির্যাতন বিরোধী সমাবেশ

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে সমাবেশ করেছে লালপুর থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) এক যোগে সকাল দশটায় লালপুর থানার অায়োজনে উপজেলার ১৩টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশের আয়োজন করা হয়। সকালে লালপুর ত্রিমহনী মোড়ে অনুষ্ঠিত এই ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ বক্তব্য রাখেন লালপুর থানার ওসি সেলিম রেজা, লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিকেল অফিসার আব্দুর রাজ্জাক, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক পলাশ। এছাড়াও সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার নারী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ২শতাধিক মানুষ অংশগ্রহণ করে। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃন্য অপরাধের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করতে প্রতিটি সমাবেশ স্ব স্ব বিটের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]