লালপুরে গৃহবধু গণধর্ষণ মামলার পলাতক আসামী আটক

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে গৃহবধুকে গণধর্ষণ মামলার পলাতক আসামী শিহাব ড্রাইভার (৩৫) কে আটক করেছে লালপুর থানা পুলিশ। তাকে নিয়ে এই মামলার ৮ জন আসামী এখন পর্যন্ত ধরা পড়লো। আরো ৫ জন আসামী পলাতক রয়েছেন। সে উপজেলার ওয়ালিয়া গ্রামের ফরিদ এর ছেলে। লালপুর থানার ওসি সেলিম রেজা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃত শিহাব গৃহবধু কে গণধর্ষণ মামলার তদন্তে প্রাপ্ত জড়িত পলাতক আসামী। রবিবার (৩১ জানুয়ারি) রাতে গোপান সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণ মোহন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে লালপুর বাজার থেকে তাকে আটক করে। আজ সোমবার সে আদালতে ১৬৪ কাঃ বিঃ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্দি প্রদন করে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে একটি বাসের ড্রাইভার ছিলো। তিনি আরো জানান, ‘মামলায় পূর্বে ধৃত দুইজন আসামীর স্বিকারোক্তীতে জনাগেছে শিহাব ড্রাইভার ধর্ষণে অংশ নিয়েছিল। বাকি পলাতক আরো ৫জন তার সঙ্গে ধর্ষণের অংশ নেয়। এর আগে এই মামলার ১৩ জন আসামীর মধ্যে ৭জন কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এখনো ৫জন আসামী পলাতক রয়েছে। পুলিশ পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যহত রেখেছে বলে জানান এই কর্মকর্তা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]