লাইনচ্যুত উয়াগন উদ্ধার, ১১ ঘণ্টা পর খুলনার সাথে রেল চলাচল শুরু

Share the post

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। রোববার রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। তবে সোমবার সোয়া ১২টার দিকে লাইনচ্যুত ওয়াগন উদ্ধার করা গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ার পর খুলনা থেকে ঢাকা, রাজশাহী ও গোয়ালন্দগামী এবং বিপরীতমুখী যাত্রীবাহী ট্রেনগুলো দর্শনা, আনসারবাড়িয়া ও সাবদালপুর স্টেশনে আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েন।

লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন সোমবার সকাল সাতটায় কাজ শুরু করে। দুপুর ১২টা নাগাদ তারা সফল হয়।

উথলী রেলওয়ের স্টেশনমাস্টার মোহাম্মদ আলী বলেন, খুলনা থেকে ৩০টি ট্যাংকারে ডিজেল নিয়ে একটি ট্রেন রোববার রাতে নাটোরে যাচ্ছিল। বিপরীতমুখী একটি ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য উথলী রেলস্টেশনের কাছাকাছি ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে নেওয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটিকে পুনরায় ১ নম্বর লাইনে ওঠানোর সময় ১৪/১৫ নম্বর পয়েন্টের কাছে চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]