লটারিতে ৫০ এসআইকে পদায়ন করলেন সিএমপি কমিশনার

Share the post

চট্টগ্রাম: যোগ্যতার ভিত্তিতে বাছাই করে লটারির মাধ্যমে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন ইউনিটে সাব ইন্সপেক্টর (এসআই) পদমর্যাদার ৫০ জন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) পদায়নের ক্ষেত্রে এই উদাহরণ সৃষ্টি করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

সরাসরি নিয়োগপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর, বিভাগীয় সাব-ইন্সপেক্টর ও কয়েকজন সার্জেন্টসহ মোট ৫০ জন এসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে তাদের ২ বছর প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়। রোববার লটারির মাধ্যমে তাদেরকে সিএমপির বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক বলেন, লটারির মাধ্যমে পদায়নের উক্ত ঘটনা বাংলাদেশ পুলিশের একটি বিরল ঘটনা। বিষয়টি সকল স্তরের পুলিশ সদস্যদের মাঝে কর্মোদ্দীপনা সৃষ্টি করেছে।

এ ধরনের উদ্যোগ একটি টেকসই ও মেধাবী পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]