লক্ষ্মীপুর-২  রায়পুর আসনে বাতিল ৩ প্রার্থী , স্থগিত ১ জন, বৈধতা পেয়েছে ৪ জন 

Share the post

আব্দুল্লাহ আল মামুন লক্ষীপুর রায়পুর প্রতিনিধি :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুর-২ রায়পুর (আংশিক সদর) সংসদীয় আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল , একজনের প্রার্থিতা স্থগিত এবং চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

৩ই জানুয়ারি শনিবার  দুপুরে  সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ।

জেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা,কল্যাণ পার্টির ফরহাদ মিয়া এই তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হেলাল উদ্দিনের প্রার্থিতা স্থগিত করা হয়।

অপরদিকে যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী  মাষ্টার  রুহুল আমিন ভুইঁয়া, খেলাফত মজলিসের আহম্মদ হোসাইন, জাকের পার্টির তছলিম উদ্দিন ও বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।

এসময় মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্যাংক ও আয়কর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মনোনয়ন যাচাই শেষে লক্ষ্মীপুর-২  রায়পুর আসনে নির্বাচনী মাঠে কারা থাকছেন তা স্পষ্ট হওয়ায় এলাকা জুড়ে  সকল রাজনৈতিক নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও  উদ্দীপনা  এবং  আলোচনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]