লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় তিন ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

Share the post
কবির হোসেন রাকিব,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত  বিরোধকে কেন্দ্র করে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে   হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয।ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায়। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহম্মদের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে তোফায়েলের সঙ্গে তার তিন ভাই—তাহের, তাজল ও নজিরের বিরোধ চলছিল। গত শুক্রবার (২ জানুয়ারি) সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে দ্বিতীয় দফায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]