র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে সিনিয়র সহকারী সচিব পদে বদলি

Share the post

সাজ্জাদ হোসেন চৌধুরী, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:  র‌্যাবের বহুল আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ০৯ অক্টোবর জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে বলে।তবে অন্যান্য বদলির আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেয়া হলেও এটি এখনো দেয়া হয়নি। তবে নিজের বদলির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সারোয়ার আলম।

সারোয়ার আলম ২০১৫ সাল থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তিনি দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন। এছাড়াও গেল পাঁচ বছরে অনেক অনিয়ম প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিশেষ করে ভেজাল খাদ্য ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার এসব কর্মকান্ডে দেশব্যাপি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এ কৃতি সন্তান।

সর্বশেষ হাজী সেলিমপুত্র ইরফান সেলিমকে মদ্যপ অবস্থায় গ্রেফতার ছিল সবচেয়ে আলোচিত ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]