রোজার আগে চড়া নিত্যপণ্যের বাজার

Share the post

প্রতিবছর রোজা শুরুর আগে রাজধানীসহ দেশের সর্বত্র বাড়ে নিত্যপণ্যের দাম। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। রমজান মাসকে সামনে রেখে বাজারে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর এ সুযোগে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে অসাধু বিক্রেতারা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজধানীর বাজারে রোজা উপলক্ষ্যে মশুর ডাল থেকে শুরু করে ছোলা, বেগুন, শসা সব কিছুর দামই বাড়তি। শুক্রবার ছুটির দিনে বাজারে দেখা গেছে ক্রেতাদের বেশ ভিড়। বাজারগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ভোজ্য তেল, ছোলা, চিনি, বেগুন, শসার দাম বাড়তি।

শুক্রবার সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ছোলা। চিনি ৭৮ টাকা। তেল পাঁচ লিটার ৭৯০ টাকা। তালিকার চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে এসব পণ্য।

বেগুন, শসার কেজি ৭০ টাকা। যা দুই দিন আগেও ৫০ থেকে ৬০ টাকা ছিল। এছাড়া লেবুর হালি ২০ থেকে ২৫ টাকা। বেড়েছে মুরগি এবং খাসির মাংসের দামও। ব্রয়লার মুরগির কেজি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। খাসির কেজি সাড়ে ৯শ টাকা।

এদিকে সকাল সাড়ে ১০ টায় কাওরান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশ কিছু বিক্রেতাকে ৫ হাজার টাকা করে জরিমানা করে সংস্থাটি। রোজায় প্রয়োজনের বেশি পণ্য মজুত না করার পরামর্শও দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]