রেকর্ড নেত্রকোনায় এক দিনে ৮ থানার ওসি বদলি

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : রেকর্ড নেত্রকোনায় এক দিনে ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। পরে তাদের নেত্রকোনা জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর )নবাগত পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে আট থানার ওসিদের বদলির এই আদেশ দেওয়া হয়।
বদলিকৃত ওসিরা হলেন-দুর্গাপুরের মোহাম্মদ রাশেদুল ইসলাম, বারহাট্টার মো. রফিকুল ইসলাম, কেন্দুয়ার মো. মিজানুর রহমান আকন্দ, আটপাড়ার মো. তাওহীদুর রহমান, খালিয়াজুরির খোকন কুমার সাহা, মোহনগঞ্জের মো. দেলোয়ার হোসেন, মদনের এটিএম মাহমুদুল হক ও পূর্বধলার মো. তাজুল ইসলাম। জেলায় মোট থানার সংখ্যা ১০টি। এর কয়েকদিন আগে নেত্রকোনা মডেল থানা ও কলমাকান্দা থানার ওসিকে বদলি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বদলিকৃত ৮টি থানার মধ্যে পাঁচটি থানায় নতুন করে পাঁচজনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে নেত্রকোনায় কর্মরত পুলিশ পরিদর্শক (আইসিটি অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্গাপুর থানায়, পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মিজানুর রহমানকে কেন্দুয়ায়, পরিদর্শক মো. কামরুল হাসানকে বারহাট্টায়, মোহাম্মদ আশরাফুজ্জামানকে আটপাড়া ও মো. মকবুল হোসেনকে খালিয়াজুরি থানার ওসির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পূর্বধলা, মদন ও মোহনগঞ্জে এখনো কাউকে পদায়ন করা হয়নি। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]