রুপসার নিখোঁজ ইজিবাইক চালক রাজুর লাশ অবশেষে নড়াইল থেকে উদ্বার।

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা: খুলনার জেলার রূপসা উপজেলার নিখোজ ইজিবাইক চালক রাজু শেখ (২২) এর মরদেহ নড়াইল থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (৩ অক্টোবর) বিকালে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন কলাগাছি ইউনিয়নের একটি মাঠে তার মরদেহ মাটিতে পোতা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে ইজিবাইকের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন।

নিহত রাজু রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মহিষাঘুণী গ্রামের ইসলাম শেখের ছেলে। ভিকটিমের চাচা রফিকুল ইসলাম জানান, ৩০ সেপ্টেম্বর রাত থেকে ইজিবাইক চালক রাজু নিখোঁজ হন। পরদিন সকালে রাজুর পিতা সেনের বাজার অটো স্টান্ডে গিয়ে ছেলের খবর নেন। সেখানকার কয়েকজন চালক নিহতের পিতাকে জানায় ওইদিন রাত ৯ টার দিকে চার থেকে পাঁচ জন লোক তেরখাদার মাথাভাঙ্গা স্থানে যাবে বলে রাজুর সাথে দেন দরবার করে। পাঁচশ’ টাকা চুক্তিতে তাদের সাথে রওনা হয় রাজু। এরপর থেকে রাজুর আর কোন খোঁজ পাওয়া যায়নি। নিহতের স্ত্রী নিখোঁজের পরের দিন রূপসা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
রবিবার (০৩ অক্টোবর) ছেলের খোঁজ নিতে খুলনা জেলার তেরখাদা উপজেলা পার হয়ে নড়াইল জেলায় প্রবেশ করে। সন্ধ্যায় নড়াগাতি বিল এলাকায় ছেলের স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ইসলাম শেখের সন্দেহ হয়। তিনি মাঠের ভেতর নেমে দেখেন ছেলের লাশ মাটিতে পোতা রয়েছে।
ইজিবাইক চালক রাজুর দু’টি কন্যা সন্তান রয়েছে বলে তিনি আরও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]