রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অনিয়মের অভিযোগ, সেবাবঞ্চিত সাধারণ মানুষ

Share the post
কবির হোসেন রাকিব ,লহ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয় রোগী ও ভুক্তভোগীদের অভিযোগ, এখানে আসা রোগীরা পাচ্ছেন না ন্যূনতম স্বাস্থ্যসেবা, নেই পর্যাপ্ত যত্ন, বরং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছে পুরো হাসপাতালটি।ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক সময় হাসপাতালে কোনো ডাক্তার পাওয়া যায় না। এতে করে শিশু, বৃদ্ধ ও গুরুতর রোগীদের অবস্থা মারাত্মক আকার ধারণ করে। জরুরি সেবার প্রয়োজন হলেও রোগীরা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন বা বেসরকারি ক্লিনিকের শরণাপন্ন হচ্ছেন অভিযোগ রয়েছে, হাসপাতালের ভেতরে সিরিঞ্জ, টেপ, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রায়ই মজুদ থাকে না। ফলে রোগীদের সবকিছু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—সরকার থেকে বরাদ্দ আসলে তা কোথায় যাচ্ছে?
পরিবেশগত দিক থেকেও হাসপাতালের চিত্র অত্যন্ত হতাশাজনক। ওয়ার্ড, বারান্দা ও আশপাশের এলাকা অপরিষ্কার ও নোংরা অবস্থায় পড়ে আছে। রোগী নিয়ে হাসপাতালে গেলে নিজের উদ্যোগেই পরিষ্কার করে নিতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশীষ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন করেন যে আপনা কমপ্লেক্স পরিচালনা করেন, আরো নানারকমের কথা বলেছেন, সে বলে যে উপর থেকে যা আসে তাই এখানে মানুষের জন্য বরাদ্দ করে  এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীদের প্রশ্ন—যদি তিনি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে কেন তাকে এই পদে রাখা হচ্ছে এবং কেনই বা তিনি সরকারি বেতন পাচ্ছেন?
স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা এই স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থার জায়গায় পরিণত করার আহ্বান জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]