রামগতিতে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামী-শ্বশুর

Share the post
কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর প্রতিনিধি,:লক্ষ্মীপুরের রামগতিতে আরমিনা বেগম (১৯) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমিনা ওই গ্রামের আবুল কালামের মেয়ে এবং মনির উদ্দিনের ছেলে মো. সমিরের স্ত্রী।
এ ঘটনায় স্বামী মো. সমির ও শ্বশুর মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে টুমচর গ্রামের মনির উদ্দিনের ছেলে সমিরের সঙ্গে বিয়ে হয় আরমিনার। সম্প্রতি এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়ে এক তরুণের সঙ্গে টিকটক ভিডিও বানান তিনি। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।
মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন আরমিনা। পরে খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “ফেসবুক ও টিকটক নিয়ে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
চিকিৎসকের প্রাথমিক ধারণা অনুযায়ী, আরমিনা বেগম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]