রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘আর্গুমেন্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘আর্গুমেন্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪ মে) এই আয়োজন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব।
এসময় শিক্ষার্থীরা ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণ নিয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রেদওয়ান ভুইয়া। দ্বিতীয় স্থান উজ্জ্বল হোসেন সাগর। তৃতীয় রাইয়ান বিনতে হাবিব।
এ ব্যাপারে ক্লাবের সভাপতি ইসতিয়াক আহমদ অর্চি বলেন, আমার মনে হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই কতটা অসাধারণ। তাদের ইংরেজি বলার দক্ষতা, ভাষা শৈলী এবং আত্মবিশ্বাস আমি বা আমার মত অনেকেরই প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আমি চাই, আমাদের এই ক্লাব যেন সকলের সম্মিলিত প্রয়াসে আরো অনেক দূর এগিয়ে যায়। সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এবং সকলের জন্য রইল অনেক শুভকামনা।
সাধারণ সম্পাদক রেহেনুমা নাফিয়া বলে, এই ক্লাবের সেক্রেটারি হিসেবে আমি চাই আমাদের প্রতিটি সেশন আরও ফলপ্রসূ এবং আরও অংশগ্রহণমূলক হোক। শুধু নিয়মিত সদস্য নয়, নতুনরাও যেন সাহস করে অংশ নিতে পারে, সে পরিবেশ তৈরি করা জরুরি ।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেন-হাজার মাইলের গন্তব্য এক পায়ের মাধ্যমেই শুরু হয়। এটি আমাদের ক্লাবের প্রথম প্রতিযোগিতা, এখানে সবাই সবার থেকে অনেক কিছু শিখেছে।  আমিও আমার ছাত্র ছাত্রী দের থেকে অনেক কিছু শিখেছি। যেভাবে তোমার বলেছো, বুঝেছ, বিশ্লেষণ করেছ, এটি সত্যিই অবিশ্বাস্য। আমাদের সবারই প্রতিভা রয়েছে যার প্রতিফলন দরকার।এরকম ইভেন্ট হতে থাকা উচিৎ। আমি সবসময়ই বলি তুমি সবসময়ই তোমার চেয়ে শ্রেষ্ঠ। এটা মনে রেখ। তাই তোমাদের জন্য বলছি, এখনো অনেকটা পথ বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]