রাজাপুর বিএনপি অফিস ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় আ’লীগের ৩৪৪ জনের নামে মামলা, কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি অফিসে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে ৪৪ জনের নাম উল্লেখপূর্বক আ’লীগের ৩৪৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সম্প্রতি অপসারণকৃত উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন ও জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিউজ্জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৪৪ জন রয়েছে। এতে গালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য রাজাপুর প্রেসক্লারের নির্বাহী সদস্য টুটুল ও সাবেক এমপি বিএইচ হারুনের এম্বাসেডর মেরিন ফিসারিজ অফিসার রাজাপুর প্রেসক্লাবের সদস্য মাহমুদ হাসানের নামও রয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা হিসেবে আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৪ মে উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করলে আসামিরা লোহার রড, হকস্টীক, জিআইপাইপ, রামদা, চায়নিজ কুড়াল, ছ্যানাসহবিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান। দলীয় কার্যালয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। পিস্তল দিয়ে খুন করার উদ্দেশ্যে দুই তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে আসবাব, অন্য মালামালসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া অফিসের স্টীল আলমারীর মধ্যে থাকা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এবং অফিসের মূল্যবান চেয়ার, কম্পিউটার, টিভি, ফাইল কেবিনেট ও অন্যান্য আসবাবপত্র যাহার মূল্য দুইলক্ষ টাকার মালামাল নিয়া যায়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, আসামীদের গ্রেফতারের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]