রাজাপুরের সদর ইউনিয়ন ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার ৩নং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তৌহিদুল রহমান খান তামান এর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাইজ্যাক মোড় থেকে শুরু করে বাইপাস মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. সজীব হোসেন বাপ্পি, সহ দপ্তর সম্পাদক বেল্লাল প্রমুখ। এছাড়াও সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দাবিতে মূহুর্মহু স্লোগান দিতে থাকেন। ঝালকাঠি -১ (রাজাপুর – কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এর জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামালকে আগামীতে এমপি হিসেবে চান। মিছিলে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]