রাজনীতিবীদ জহুরুল ইসলাম বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী স্মৃতি পরিষদ কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী স্মৃতি পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ বোয়ালখালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক ও চট্টগ্রাম আইন কলেজের সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবক শিক্ষানুরাগী জহুরুল ইসলাম জহুর। ২২ জুলাই বুধবার সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে শ্রেষ্ঠ সংগঠকের এ সম্মাননা স্মারক খুব শিঘ্রই আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেয়া হবে বলে জানা গেছে। এছাড়াও তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি অভিভাবক সদস্য, মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি, সামাজিক সংগঠন পূর্বাশার আলো’র উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথেও যুক্ত থেকে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন । তাঁর এ অর্জনে বোয়ালখালী উপজেলা এবং পৌরসভা আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]