রাউজানে ৯৯৯-এ ফোন পেয়ে বাল্য বিয়ে পন্ড করলো ইউএনও

Share the post

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের জানালী হাটস্থ নন্দন কমিনিউটি সেন্টারে উপস্থিত হয়ে বাল্য বিয়ে অনুষ্ঠান বন্ধ করলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠান থেকে বর-কনে ও বর-কনের পিতা মাতাকে আটক করেন নির্বাহী অফিসার।

জানা যায়, ৯৯৯ নাম্বারের ফোন পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ও অনাসার বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করেন। এসময় অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার অপরাধে কনের পিতা সানাউল্লাহকে ১০ হাজার টাকা ও বরের পিতা সিরাজুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা নির্বাহী অফিসার।।

জানা গেছে, কনের ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কনেকে তার পিতার ঘরে রাখার মুছলেখা নেন নির্বাহী অফিসার।জানা গেছে, রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামের সানাউল্লাহর কন্যা শারমিন সুলতানা মাধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীর সাথে ৯ জুলাই পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল এলাকার সিরাজুল ইসলামের প্রবাসী পুত্র মোঃ ইকবাল হোসেনের সাথে নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামা হয়। সেখানে অনুষ্ঠান বন্ধ করতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]