রঙ্গমঞ্চে হানা!!! কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেল এক নারী শিল্পীসহ আটক।

Share the post

কক্সবাজার প্রতিনিধি: জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী রাসেল আহমদ নোবেলকে তরুণী সহ লাইটহাউজ এলাকার একটি কটেজ থেকে আটক করা হয়েছে। রোববার ২৩ ফেব্রুয়ারী রাতে তাকে আটক করা হয়। বিষয়টি কক্সবাজার সদর মডেল থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওসি আবু মোঃ শাহজাহান কবির আরো জানান, কাজী রাসেল আহমদ নোবেলকে তরুণীসহ গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মানবপাচার আইনের ৭/৮ ধারায় মামলা করে আদালতে চালান দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাজী রাসেল আহমদ নোবেলের বিরুদ্ধে আগে থেকেই একটি মারামারি মামলার ওয়ারেন্ট রয়েছে। কাজী রাসেল আহমদ নোবেল কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী কমিটির সদস্য, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র ছোট ভাই। কাজী রাসেল আহমদ নোবেল বিগত কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে হেরে যান।এবং তিনি বর্তমান কটেজ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি। তার পিতা কুমিল্লা নিবাসী মরহুম কাজী তোফায়েল আহমেদ ছিলেন-কক্সবাজার জেলা আওয়ামীলীগের একসময়ের শিল্প ও বাণিজ্য সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]