‘যুবসমাজকে আলোর পথে আনতে ক্রিড়ামুখি করতে হবে’

Share the post

পটিয়া প্রতিনিধি : ‘অবক্ষয়মুক্ত সমাজ ও দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বর্তমানে সমাজে যেভাবে মাদক ও ইয়াবার ছোবল যুবসমাজকে গ্রাস করেছে। তা থেকে যুবসমাজকে আলোর পথে আনতে পড়াশুনার পাশাপাশি ক্রিড়ামুখি করতে হবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পটিয়ার হাইদগাঁওয়ে প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শেষে হুইপ সামশুল হক চৌধুরী এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়া উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। যার ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় পটিয়ায়ও শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছ। এতে পটিয়ার হাইদগাঁও এলাকায় এ স্টেডিয়াম করতে এলাকাবাসী সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সামশুল হক চৌধুরী বলেন, আমি মনে করি এখানে স্টেডিয়াম হলে হাইদগাঁও এলাকার মানুষের জীবনযাত্রার মান যেমন বাড়বে তেমনি পুরো এলাকার দৃশ্যপট পাল্টে যাবে।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, হুইপের সহকারি একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, জিরি আওয়ামী লীগের সভাপতি আজিমুল হক, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, উপজেলা আওয়ামী লীগ নেতা বিএম জসিম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুল হক চৌধুরী নবাব, ইউসুফ নবী টিপু, যুবলীগ নেতা এনাম মজুমদার, শাহ আলম মেম্বার, রবিউল আলম ছোটন, শীতল তালুকদার, করিম মোস্তফা, মোহাম্মদ হাসান, এসকান্দর আলী, ছাত্রলীগ নেতা আনিছুর রহমান, আরাফাত শাকিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]