যুক্তরাজ্যে আটকেপড়া শিক্ষার্থীরা দেশে ফিরছেন

Share the post

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থী আটকা পড়েছেন। সোমবার সকালে এদের মধ্য থেকে ১৩০ জনের দেশে ফেরার কথা রয়েছে।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আজ রোববার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৪১ বিশেষ চার্টার্ড ফ্লাইটটি ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়ে যাবে। আগামীকাল সোমবার বাংলাদেশের স্থানীয় সময় সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করবে।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট (বিএএফডব্লিউটি) কর্তৃক এ চার্টার্ড ফ্লাইটটির ব্যবস্থা করে।

ফ্লাইটের আগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম লন্ডনের হিথ্রো বিমানবন্দরে (টার্মিনাল-২) এসব শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে পারেন।

হাইকমিশনার সাইদা তাসনিম মুনা বলেন, ‘এ বিমানটি পরিচালনা করার উদ্যোগ নেওয়ায় আমরা বাংলাদেশ সরকার, বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

তিনি জানান, দেশে প্রাথমিকভাবে ২০০ জনেরও বেশি শিক্ষার্থী বুকিং দিলেও বাংলাদেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ভয়ে অনেকেই শেষ মুহূর্তে তাদের বুকিং বাতিল করেছেন। তবে হাইকমিশন কর্তৃক জারি করা স্বাস্থ্য ছাড়পত্রে হাইকমিশনার তাসনিম সকল শিক্ষার্থীকে আশ্বাস দিয়েছেন যে তাদেরকে কেবল হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। একইভাবে ঢাকা থেকে লন্ডন যাতায়াতকারী সকল যাত্রীদের জন্য হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছে হাইকমিশন।

হাইকমিশনার বলেন, ‘ঈদুল ফিতর উৎসবের আগে যুক্তরাজ্যে আটকেপড়া অনেক শিক্ষার্থীকে তাদের পরিবারের সঙ্গে একত্রিত করতে পেরে আমরা আনন্দিত।’ সূত্র : আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]