মোরেলগঞ্জে কাউন্সিলর প্রার্থীদের নানা অভিযোগ। পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

Share the post

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ নির্বাচনের ক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থী ও ভোটারদের মাঝে উত্তেজনা। উঠছে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়, কেন্দ্র দখলের আশংকা । এ নিয়ে ৩ জন কাউন্সিলর প্রার্থী পৃথক পৃথক সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার দুপুরে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়, কেন্দ্র দখলের আশংকা ও জীবনের নিরাপত্তার অভাবে সংবাদ সম্মেলন করেছে ৪ নং ওয়ার্ডের পানি বোতলের কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন তালুকদার। তিনি বলেন, তার প্রতিদ্বন্ধী পাঞ্জাবী প্রতিকের প্রার্থী নান্না শেখ তাকে নির্বাচন থেকে সরে দাড়াবার জন্য চাপ প্রয়োগ করছে। জীবন নাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান কাউন্সিলর পাঞ্জাবী প্রতিকের নান্না শেখ পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, তার বিজয় সুনিশ্চিত জেনে প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন তালুকদার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন। ইতোমধ্যে দুজন প্রার্থী তাকে সমর্থন জানিয়েছেন। এতেও তিনি ঈর্ষান্বিত হয়ে সুষ্ঠু নির্বাচন বানচাল করতে তৎপরতা চালাচ্ছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডালিম প্রতিকের প্রার্থীর পেশিশক্তি প্রয়োগ, সমর্থকদের মারপিট ও কেন্দ্র দখল করার আশঙ্কা করছেন ১ নং ওয়ার্ডের পানির বোতলের প্রার্থী কাজী জাকির হোসেন বাচ্চু । সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, আচরণ বিধি লঙ্খনের দায়ে ইতোমধ্যে অনেক প্রার্থীকে শোকজ করা হয়েছে। নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ । কোন পেশি শক্তি কিংবা কেন্দ্র দখলের কোন সুযোগ নেই। ৩০ জানুয়ারী মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫ শ’। এর মধ্যে পুরুষ ভোটার ৮০৮৬, মহিলা ভোটার ৮৪১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]