মোবাইল কলচার্জ ও এমবি ফ্রি চাইলেন ব্যারিস্টার সুমন

Share the post

নিজস্ব ডেস্ক: দেশের এই ক্রান্তি-লগ্নে সরকারি মোবাইল অপারেটরসহ সকল অপারেটরগুলোর কাছে কলচার্জ-এমবি চার্জ ফ্রি চাইলেন সোশ্যাল মিডিয়ার সরব মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার বিকেল ৩টা ২৮ মিনিটে তার ফেসবুক পেইজে লাইভে এসে তিনি এ দাবি জানান। লাইভের শুরুতে সুমন বলেন, করোনায় সারা বাংলাদেশ লকডাউনে আছে। মৃত্যুর মুখোমুখি থেকে আমরা বলতে চাই, সরকারের নির্দেশনামত আমরা ঘরে থাকার চেষ্টা করেই যাচ্ছি। সবাই চেষ্টায় আছে, এই মহাজাগতিক দুর্যোগের মোকাবেলা কিভাবে করা যায়। কিন্তু এই ক্রান্তি-লগ্নে যারা ব্যবসার চিন্তা করে তারা আর যাইহোক বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে নাই। আমি ফোন কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের তো বর্তমানে বাসায় কাজ নেই, বাচ্চারা চিল্লাচিল্লি করে। তাদের আনন্দ দেয়ার জন্য কার্টুন বা অন্য কিছুর ব্যবস্থা করতে হয়। নিজেদের জন্যও খবর দেখতে বা আত্ম বিনোদনের জন্য নেট দরকার। আমরা এখন ইন্টারনেটের উপর নির্ভর হয়ে গেছি। দেশের এই সময়টাতে কি আপনারা কলচার্জ ও এমবি চার্জ কমাতে পারেন না? গ্রামীনফোনের উদ্দেশে তিনি বলেন, আপনারা তো ১২০০০ কোটি টাকার মধ্যে সরকারকে একহাজার কোটি টাকা দিতে কত নাটক করছেন। এখন দেশের এই শোচনীয় অবস্থায় কি এই কাজটা করতে পারেন না। আপনারা তো চ্যারিটির টাকা দিয়ে এই কোম্পানি গড়ে তুলেছেন। ব্যবসা আপনাদের চেয়ে কেউ ভালো বুঝে না। একটা মেসেজ দিয়ে কতভাবে টাকা কেটে নেন। লম্বা সময় না দেন, এক দুই মিনিটের জন্য তো ফ্রি করতে পারেন? সরকারের দৃষ্টি আকর্ষণ করে সুমন বলেন বলেন, কোম্পানিগুলোর ট্যাক্স কমিয়ে কলরেট, এমবি রেট কমানোর ব্যবস্থা করেন। দেশের সবকিছু বন্ধ, একজন মানুষ কিভাবে টাকা রিচার্জ করবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]