মেহেরপুরে ছাগল ব্যাবসায়ীর লাশ উদ্ধার

Share the post

মোঃ তুহিন ইসলাম,মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরে এক ছাগল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত ছাগল ব্যাবসায়ীর নাম তোফাজ্জেল হোসেন। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। মেহেরপুর সদর উপজেলা হরিরামপুর গ্রামের মৃত বকসো এর ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

নিহতের দ্বিতীয় স্ত্রী মনিতাজ খাতুন জানান, রবিবার রাত দশটার পর তার স্বামী তোফাজ্জেল হোসেন বাড়ি থেকে বের হয়ে আসেন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে নিজ গ্রাম হরিরামপুরের উত্তরপাড়ার মাঠে লাশ পড়ে থাকতে দেখলে কৃষকরা তার পরিবারকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন তাঁর লাশ দেখতে পায়। তিনি আরো জানান, ছাগল ব্যবসার পাশাপাশি বিয়ের ঘটকালি করতেন তার স্বামী। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছেন পরিবার।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের বিষয়ে পুলিশ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। তবে পূর্বশত্রুতার জের ধরেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]