মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়ায় যাত্রার প্রস্তুতি সভা

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) খুলনা জেলা প্রতিনিধি: এ বছর বড় করে পালন করা হচ্ছে মুজিব জন্মশতবর্ষ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১৭ থেকে ২৬ মার্চ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে শিল্পকলা একাডেমি থেকে নিবন্ধন নেওয়া যাত্রাদল মালিক ও এই শিল্পের কুশীলবেরাও নানামূখী আয়োজনের মধ্যে ব্যস্ত সময় পার করছেন।সেই ধারাবাহিকতায় আজ শনিবার যাত্রাশিল্পের সংগঠন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ডুমুরিয়া উপজেলা কমিটি নোয়াকাটি বাজারে এক সমন্বয় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন যাত্রার প্রবীন স্মারক শিল্পী মোস্তফা জামান। সংগঠনের সভাপতি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্ঠা শেখ আঃ লতিফ, শংকর মন্ডল, সিরাজুল ইসলাম, শিল্পী শংকর, ধীরেন্দ্রনাথ, এম এ মান্নান, নারায়ন চন্দ্র, ম্যানেজার প্রশান্ত মন্ডল, সমাজসেবক আঃ কাদের মোল্ল্যা, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা ভারতী বিশ্বাস ও সাধারণ সম্পাদক রজত মন্ডল। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যাত্রাদল এবং যাত্রাশিল্পের লোকদের সক্রিয় অংশ নিশ্চিত করার জোর দাবী জানিয়ে বক্তব্য দেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি যাত্রা গবেষক পালাকার এম এ মজিদ। উপজেলা কমিটি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান মালার মধ্যে একটি দেশীয় লেখকের যাত্রাপালা মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছে। সমসাময়ীক প্রেক্ষাপটে লেখা পালাটির নাম- ঢাকা জ্বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]