মির্জাপুরে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Share the post

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে কেক কেটে ও বর্ণাঢ্য র‌্যালিসহ নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে দিনটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে ৪৩ পাউন্ডের কেক কেটে একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সমগ্র উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজ রেজা ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রমজান আলীর সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ইঞ্জি. ফারুক হোসেন সম্রাট। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ডিএ মতিন, এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদের, আলী এজাজ খান চৌধুরী রুবেল, খন্দকার সালাহউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক ডিএম শওকত আকবর,এস এম মহসীন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]