মাশরুম চাষ সম্প্রসারণে ভোলায় কৃষকদের নিয়ে মাঠ দিবস

Share the post

মোঃ সামিরুজ্জামান,ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় এই মাঠ দিবস সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. নজরুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলী আজিম শরীফ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এ এফ এম শাহাবুদ্দিন এবং ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রায় ২৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। তারা মাশরুম চাষের আধুনিক কৌশল, এর পুষ্টিগুণ এবং অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারেছেন। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের মাশরুম চাষে উৎসাহিত করা এবং তাদের আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টি উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]