মারা গেছেন ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোঃ আব্দুল মুঈদ রহমান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায়। স্যারের জানাযা নামায আগামীকাল সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় ১৯৬৪ সালের ৩০শে জুন জন্মগ্রহণ করেন তিনি। ইবির এই সুপরিচিত অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের মাঝে। অধ্যাপক আব্দুল মুঈদ বিশিষ্ট কলামিস্ট হিসেবে পরিচিত। এছাড়াও তিনি ইবির অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি ছিলেন। স্যারের মৃত্যুর খবর পেয়ে অনেক শিক্ষক শিক্ষার্থী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে স্যারকে নিয়ে নানাভাবে স্মৃতিচারণ করছেন। ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ও বিশিষ্ট কলামিস্ট মুঈদ রহমান স্যার মারা গেছে। খবরটি শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছি । দ্রুতই চলে গেলেন! মানতে পারছি না, স্যার! আপনার আত্মার শান্তি কামনা করি।,দেশ ও ক্যাম্পাস বিনির্মাণে আপনার এখন খুবই প্রয়োজন ছিল স্যার। দল-মত নির্বিশেষে আপনি ছিলেন ক্যাম্পাসের জন্য নিবেদিত প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]