মান্দার জয় বাংলা বাজারে দোকানঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার জয় বাংলা বাজারারে ১০ বছরের দখলকৃত কীটনাশক দোকানঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষ দোষীরা জানান, প্রকাশ্যে দিবালোকে কীটনাশক দোকান ঘর ভাংচুর করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটের করে নিয়ে যায় বলে জানা। এ ঘটনায় মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের জয় বাংলা বাজারে। ভুক্তভোগি ফতেপুর গ্রামের মৃত খোদা বকসের ছেলে বেলাল হোসেন অভিযোগ করে বলেন, মান্দা থানাধীন ছোট মুল্লুক মোজার যে এল নং ২২১ খতিয়ানের ৭৮ নং খতিয়ানের যার দাগ নং ১৭৩ পরিমাণ সম্পত্তি যার দলিল নম্বর ৬৫২৯ ইং ২০১২ সালে আমার কোবলা পর সেই সম্পত্তিতে ছাদ বিশিষ্ট দোকান ঘর তৈরি করে শার ও কীটনাশকের ব্যবসা চালিয়ে আসতেছে কিন্তু হঠাৎ করে গত শুক্রবার (৩০ আগষ্ট) অভিযুক্ত ফতেপুর গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে এন্তাজুল হোক, বুলবুল হোসেন, মান্নান হোসেন, কামাল হোসেন, নালিশি বর্ণিত সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য দোকান পাট ভাংচুর করে মালামাল ও নগদ অর্থ লুটপাট করে টিনের বেরা দিয়ে ঘীরাও করে নিয়। এবং নানান রকুমের হুমকি ধামকি প্রদ্ধান করে, এর সুষ্ঠু বিচার পেতে থানা একটি অভিযোগ দায়ের করেছি।
এব্যাপারে অভিযুক্ত এন্তাজুল হক ও বুলবুল হোসেন জানান, আমাদের সম্পত্তিতে জোরপূর্বক বছর দশেক আগে বেলাল হোসনে জোরপূর্বক আগে ছাদ ঢালায় ও দোকান ঘর প্রতিষ্ঠান তৈরি করে।
বাজার কমিটির সদস্য কামাল হোসেন ও রেজেউল হোসেন বলেন, হঠাৎ করে এন্তাজুল হক ও বুলবুল হোসেন তাদের জায়গা দাবি করে বলে আমাদের জায়গায় কোন দোকান পাট রাখতে দিবনা বলে তারা ভাংচুর করে। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান জয় বাংলা বাজারে কীটনাশক দোকান ঘর ভাংচুরের থানা একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]